আইএনবি ডেস্ক:আগামীকাল বৃহস্পতিবার (২৩ মে) কেন্দ্রীয় ১৪ দলের সভা আহ্বান করা হয়েছে ৷ সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন ১৪ দলীয় জোট নেত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম ১৪ দলের আনুষ্ঠানিক বৈঠক হচ্ছে।
সূত্র বলছে, ১৪ দলের বর্তমান অবস্থান নিয়ে বৈঠকে আলোচনা হবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews