আর্ন্তজাতিক ডেস্ক: বুলগেরিয়ায় চলন্ত বাসে আগুন লেগে ৪৫ জন পর্যটকের পুড়ে মৃত্যু হয়েছে। বুলগেরিয়ার বসনেক গ্রামের কাছে জাতীয় সড়কের উপরে ঘটনাটি ঘটেছে। নিহতদের মধ্যে ১২ শিশু রয়েছে।
দেশের পশ্চিমে বসনেক নামে একটি গ্রামের কাছে সোমবার স্থানীয় সময় রাত দুইটায় দুর্ঘটনাটি ঘটে। প্রশাসন জানিয়েছে, মৃতেরা সকলেই পর্যটক। তারা বেশির ভাগই উত্তর ম্যাসিডোনিয়ার বাসিন্দা।
দুর্ঘটনাটির কারণ নিয়ে ধন্দ না-কাটলেও মনে করা হচ্ছে আগুনে পুড়ে ছাই হওয়ার আগে বা পরে সড়কের ধারে থাকা রেলিংয়ে ধাক্কা খায় সেটি।
দেশটির প্রশাসন জানিয়েছে, আগুন লাগার পরে মাত্র ৭ জনই বাস থেকে বেরিয়ে আসতে পেরেছেন। রাজধানী সোফিয়ার হাসপাতালে চিকিৎসাধীন তারা। তবে তাদের অবস্থা স্থিতিশীল, জানিয়েছেন চিকিৎসকেরা।
ওই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews