আন্তর্জাতিক ডেস্ক:পঞ্চায়েত ভোটে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে মৃত্যু হল আরও এক জনের। স্থানীয় সূত্রে খবর, শনিবার বুথ দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় তৃণমূল এবং বিজেপি। তাতে মৃত্যু হয় এক জনের। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আবু সালেম খান (৪৮)।
স্থানীয় সূত্রে খবর, ভোটগ্রহণ পর্বের শেষ দিকে শনিবার সন্ধ্যায় কুলতলির জালাবেড়িয়া-১ পঞ্চায়েত এলাকার পশ্চিম গাবতলায় শাসক এবং বিরোধী দলের গন্ডগোল শুরু হয়। বুথ দখল করে ছাপ্পা ভোটকে কেন্দ্র করে দু’পক্ষের গোলমালে শুরু হয় ভাঙচুর। সেই সময়ই পিটিয়ে মারা হয় আবুকে। তৃণমূলের অভিযোগ, বিজেপি এবং সিপিএম মিলে বুথ দখলের চেষ্টা করেছিল। সেই খবর পেয়ে পাশের গ্রাম থেকে তৃণমূল কর্মী আবু আসে। বাধা দিতে গেলে তাঁকে পিটিয়ে পরে গুলি করে মারা হয় বলে অভিযোগ। অন্য দিকে, বিজেপির পাল্টা দাবি, তৃণমূলই বুথ দখল করে ছাপ্পা মারছিল। সাধারণ মানুষ তার প্রতিবাদ করেন। তা নিয়েই গোলমাল বেধে যায়। এই ঘটনায় বিজেপির এক জেলা পরিষদের মহিলা প্রার্থী-সহ বেশ কয়েক জন জখম হয়েছে বলে অভিযোগ।
সূত্র:আনন্দবাজার
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews