আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসামের গুয়াহাটির একটি ফ্ল্যাট থেকে রিয়া তালুকদার (২৫) নামের এক নববিবাহিত নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিয়ের মাত্র কয়েক মাসের মাথায় গত রোববার প্রতিবেশীদের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ওই ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রতিবেশীরা গত দুদিন ধরে দম্পতিকে না দেখা এবং মোবাইল ফোন বন্ধ থাকাসহ ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পাওয়ার কথা জানানোর পর পুলিশ এই অভিযান চালায়। ফ্ল্যাটের ভেতর থেকে শরীরের পচন ধরা ও আঙুল কাটা অবস্থায় ওই নারীর খণ্ডিত দেহ উদ্ধার করা হয় এবং তল্লাশি চালিয়ে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ফ্রিজের ভেতর থেকে তাঁর বিচ্ছিন্ন মাথাও উদ্ধার করা হয়।
ঘটনার পর থেকে তাঁর স্বামী পলাতক থাকলেও গত রোববার রাতেই তিনি পুলিশের কাছে এসে আত্মসমর্পণ করেন। তবে এই নির্মম হত্যাকাণ্ডের মূল কারণ বা কী পরিস্থিতিতে স্বামী আত্মসমর্পণ করেছেন, সে বিষয়ে পুলিশ এখনো বিস্তারিত কিছু প্রকাশ করেনি। পুলিশ মরদেহ ও মাথা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং হত্যাকাণ্ডের পুরো ঘটনাপ্রবাহ ও এর সঙ্গে অন্য কারো সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বর্তমানে তদন্ত চালিয়ে যাচ্ছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews