আর্ন্তজাতিক ডেস্ক: করোনা মহামারিতে আবারও বেড়েছে দৈনিক আক্রান্ত ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সারাবিশ্বে ৭ হাজার ২৭১ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৮ হাজার ৩৮২ জন। যা আগের দিনের থেকে মৃত্যু প্রায় আড়াই হাজার এবং আক্রান্ত প্রায় পৌনে দুই লাখের মতো বেড়েছে।
করোনায় সারাবিশ্বের মোট মৃতের সংখ্যা ৫৩ লাখ ৩৬ হাজার ৪০৮ জনে এবং আক্রান্ত রোগীর সংখ্যা ২৭ কোটি ১৭ লাখ ৮ হাজার ৬৯৩ জনে পৌঁছেছে। বুধবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।
গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এরপরই দৈনিক প্রাণহানির তালিকায় রয়েছে রাশিয়া, জার্মানি, পোল্যান্ড, ইউক্রেন ও ভিয়েতনাম।
যুক্তরাষ্ট্র করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ। এ দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৮ হাজার ১০৭ জন আক্রান্ত এবং মারা গেছেন ১ হাজার ৫৮৮ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে ৫ কোটি ১১ লাখ ৩৫ হাজার ৯৮৩ জন আক্রান্ত এবং ৮ লাখ ২১ হাজার ৩২৫ জন মারা গেছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews