আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার ৮৭৪ জন। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২১ লাখ ২৪ হাজার ১৫২ জন।
এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ কোটি ৮০ লাখ ৫ হাজার ৩৭৪ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৬৮ হাজার ৪৬১ জনে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ভারতে। দেশ দুটিতে যথাক্রমে ১২৭৩ ও ১১৭৩ জনের মৃত্যু হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews