নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ আড়াইহাজার বিশনন্দী ফেরিঘাটে মসজিদ ও মাদ্রাসার নামে চলছে চাঁদাবাজী।
আজ মঙ্গলবার (৮ অক্টোবর ) সরেজমিনে ফেরিঘাট এলাকায় গিয়ে চোখে পড়ে এই চাঁদাবাজীর দৃশ্য। কোন একটি গাড়ি থামলেই গেড়ে ধরে এক শ্রেনির বয়স্ক লোকজন। তাদের হাতে থাকে নামে বেনামে বিভিন্ন মসজিদ মাদ্রার রশিদ।

স্থানীয় জনগণের সাথে কথা বলে জানা যায় কতিপয় প্রভাবশালীদের ছত্রছায়ায় দিনের পর দিন ওপেন চাঁদাবাজী করছে এইসব বয়স্ক প্রবিণরা।
আমাদের প্রতিবেদকের উপস্থিতি টের পেয়ে সরে পরেন অনেকেই।
ফেরিঘাট এলাকার সচেতন মহল মসজিদ ও মাদ্রাসার নামে এই চাঁদাবাজী বন্ধ করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews