ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সরকার পতনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে ঘোষিত ৫ বিভাগে রোড মার্চের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় রোড মার্চ করেছে বিএনপি।
বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জের ভৈরব থেকে রোড মার্চটি শুরু হয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় প্রবেশ করে।
এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ থেকে সরাইলের বিশ্বরোড তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রীদের অনেক দুভোর্গ পোহাতে হচ্ছে।
রোর্ড মার্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলের সিনিয়র নেতৃবৃন্দের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া অতিক্রম করে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। জান যায়, বৃহত্তর এই রোড মার্চটি হবিগঞ্জ থেকে মৌলভীবাজার হয়ে সিলেটে গিয়ে শেষ হবে।
সরাইল খাটিহাতা হাইওয়ে থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) নেয়ামত উল্লাহ্ জানান, যানজটে নিরসনে পুলিশের ৬/৭ টি টিম কাজ করছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews