আইএনবি ডেস্ক: মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কেবল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যেসব বাস চলাচলের অনুমতি দিয়েছে, শুধু সেই গাড়িগুলোই সড়কে চলাচল করতে পারবে।
বুধবার বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। শুনানির সময় বিআরটিএর আইনজীবী আদালতকে জানান, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৪০ (ক) অনুযায়ী যানবাহনের প্রযুক্তিগত বৈশিষ্ট্য বা টেকনিক্যাল স্পেসিফিকেশন লঙ্ঘন করা একটি শাস্তিযোগ্য অপরাধ। আইনটির ধারা ৮৪ অনুযায়ী এর সর্বোচ্চ শাস্তি তিন বছরের কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা। এ ছাড়া ধারা ২৮ অনুযায়ী রুট পারমিট ছাড়া কোনো গাড়ি রাস্তায় চলাচল করার সুযোগ নেই।
আইনজীবী আরও জানান, যেহেতু স্লিপার বাস চালানোর কোনো অনুমতি নেই এবং হাইকোর্টও এ বিষয়ে কোনো পারমিশন দেয়নি, তাই এসব বাস মহাসড়কে চলাচলের সুযোগ পাবে না।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews