/* */
Dhaka , Tuesday, 25 August 2026

বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে ঢাকা

Update Time : 05:50:42 am, Saturday, 3 February 2024

আইএনবি ডেস্ক: রাজধানী ঢাকা বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে । শনিবার সকাল ১০টা ৪৭ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

বায়ুর মানের তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার স্কোর ২১১। এর অর্থ এখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

১৯০ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে আফ্রিকার ঘানা। অর্থাৎ এখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর।

এরপরে ১৮৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর মিয়ানমারের ইয়াঙ্গুন। সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর। চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। এরপর মিয়ানমারের ইয়ানগুন।

উল্লেখ্য, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

 

আইএনবি/বিভূঁইয়া


প্রিন্ট