চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত ভ্যান থেকে গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণ করেছেন তিন যুবক। গত সোমবার রাতে নির্যাতনের শিকার ওই নারী চুয়াডাঙ্গা সদর থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো সদর উপজেলার সুমিরদিয়া গ্রামের রুবেল হোসেন (৩২) ও নাজিম উদ্দিন (৩০)। অভিযুক্ত আরেকজন একই এলাকার বিল্লাল হোসেন পলাতক রয়েছেন।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, ওই নারী গত ২৫ ডিসেম্বর রাতে ব্যাটারিচালিত ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে একই মোটরসাইকেলে এসে রুবেল, নাজিম ও বিল্লাল ওই গৃহবধূর পথ রোধ করে পাশের একটি ইটভাটার কাছে নিয়ে ধর্ষণ করেন। ওই নারী প্রথমে এ বিষয়ে অভিযোগ করার সাহস পাননি। পরে সোমবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews