মোঃ জামাল মল্লিক,শরীয়তপুর
দেশে যখন করোনা ভাইরাস মহামারী রুপ ধারন করেছে, একের পর এক আক্রান্ত হচ্ছে মানুষ। এই মহামরী করোনা ভাইরাস ছড়িয়ে পরা থেকে রক্ষা করতে শরীয়তপুর শহরকে করা হয়েছে লকডাউন। তখন শুরু থেকেই সদর উপজেলা বাসিকে সচেতন করতে মাঠে নেমেছে পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন।
লকডাউন হওয়ায় কর্মহীন হয়ে পরে দরিদ্র খেটে খাওয়া মানুষগুলো। আর এই খেটে খাওয়া দরিদ্র কর্মহীন মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌছে দিচ্ছেন করোনার যুদ্ধের মানবতার ফেরিওয়ালা পালং মডেল থানার ওসি আসলাম উদ্দিন।
তাকে সার্বিক সহযোগিতা রয়েছেন পালং মডেল থানায় কর্মরত এস আই রুপুকর, এস আই মোহাম্মদ আতিয়ার রহমান, এস আই আশরাফ, এস আই বিজন প্রমুখ।
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews