আইএনবি ডেস্ক: দেশের বর্তমান পরিস্থিতিতে যানবাহন ও পণ্য পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে রাস্তার দুই পাশে এবং অনিরাপদ ও নির্জন স্থানে গাড়ি পার্কিং না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সংগঠনটির মহাসচিব মো. সাইফুল আলম এ বিষয়ে জরুরি নির্দেশনা দেন। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত ক্ষতি বা ভাঙচুর এড়াতে পরিবহন মালিক ও শ্রমিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, দৈনিক চলাচল শেষে সব ধরনের যানবাহন বাধ্যতামূলকভাবে নিজ নিজ ডিপো, নির্ধারিত গ্যারেজ অথবা টার্মিনালে নিরাপদ পাহারায় রাখতে হবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে কার্যকর করার জন্য দেশের সব স্তরের মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এদিকে পুলিশও ঢাকাজুড়ে ‘বিশেষ নিরাপত্তা ব্যবস্থা’ গ্রহণের কথা বলেছে। শনিবার এক বার্তায় ডিএমপি বলছে, ঢাকার প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তল্লাশিচৌকি বসানো হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews