রংপুর প্রতিনিধি: রংপুর-দিনাজপুর মহাসড়কের আলমপুরে মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো প্রায় ১০ জন।
নিহত দুইজন হলেন- তৃপ্তি পরিবহনের চালকের সহকারী আবুল কালাম ও মুসলিম মিয়া। তবে নিহত আরেক জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, সৈয়দপুর থেকে ফিরে আসা সায়মুন পরিবহন এবং রংপুর থেকে ছেড়ে আসা দিনাজপুর গ্রামের তৃপ্তি পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের দুই হেলপার নিহত হয়। আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews