আইএনবি ডেস্ক:রাজধানীর বাসাবোতে ১০ তলা ভবনের ওপর থেকে পড়ে দুইজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক শ্রমিক আহত হয়ে আইসিউউতে আছেন।
শুক্রবার (১৭ মে) সকাল ১০টার দিকে বাসাবো মায়াকানন মসজিদের পেছনে একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।
সবুজবাগ থানার ওসি প্রলয় কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কাজ করার সময় ১০তলা ভবন থেকে নিচে পড়ে তিনজন শ্রমিক আহত হন। তাদের মধ্যে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে এবং একজন আইসিইউতে রয়েছেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews