আজকের তারিখ : সেপ্টেম্বর ২২, ২০২৬, ১১:১৮ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ২১, ২০২১, ৭:২৩ এ.এম
বাবাকে হত্যায় অভিযুক্ত সেই ছেলে আটক
সাভার প্রতিনিধি: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪ বুধবার বিকালে ধামরাই পৌর এলাকা থেকে সাভারের আশুলিয়ায় নিজের বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে ।
র্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খাঁন জানান, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ধামরাইয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা ধারালো অস্ত্র ও হত্যাকাণ্ডের বিভিন্ন আলামতও উদ্ধার করে র্যাব। আটক হত্যাকারীকে সন্ধ্যায় আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
মঙ্গলবার ভোরে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়ার ফকিরবাড়ি এলাকায় নিজ ঘরে ঘুমন্ত বাবা নুর মোহাম্মদকে (৭০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ছেলে মোহাম্মদ আফাজ উদ্দিন। পরিবারের সূত্রে জানা যায়, অভিযুক্ত আফাজ উদ্দিন মানসিক ভারসাম্যহীন। হত্যাকাণ্ডের পর থেকেই তিনি পলাতক ছিলেন।
আইএনবি / বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা)
শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪
ইমেইল : inbnews2010@gmail.com