বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে সোমবার রাত ১১টার দিকে সদর উপজেলার ডেমা ইউনিয়নের মোস্তফাপুর এলাকা থেকে দুটি আগ্নেয়াস্ত্রসহ মো. হানিফ হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে হানিফ হাওলাদারের ঘেরের বাসা থেকে দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ।
পুলিশকে আটককৃত হানিফ হাওলাদার জানিয়েছে, অস্ত্র দুটি আইন-শৃঙ্খলা বাহিনীর ক্রসফায়ারে নিহত কারাপাড়া এলাকার আপন নামে এক ব্যক্তির।
হানিফ হাওলাদার বাগেরহাট সদর উপজেলার কারাপাড়া গ্রামের সোহরাব হাওলাদারের ছেলে। ঘের ব্যবসার পাশাপাশি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন তিনি।
বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোস্তফাপুর এলাকা থেকে দুটি আগ্নেয় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। বিক্রয়ের উদ্দেশ্যে তিনি অস্ত্র দুটি সংরক্ষণ করছিলেন। দু’একজন ক্রেতাকে ইতোমধ্যে দেখিয়েছেন এই অস্ত্র। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews