বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের ফকিরহাটে এক ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হোচলা গ্রাম থেকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ওই ভ্যানচালককে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক কলহের জের ধরে ওই ভ্যানচালকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
নিহত মধু বাকচী (৩৫) বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার হোচলা গ্রামের মুকুন্দ বাকচীর ছেলে। তিনি ভ্যান চালাতেন। আজ রবিবার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম খায়রুল আনাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পারিবারিক কলহের জের ধরে ভ্যানচালক মধু বাকচীকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ। একই সাথে হত্যাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে ওসি জানান।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews