ক্রিড়া ডেস্ক: প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের উদ্যোগে একশ বলের ক্রিকেট ‘দ্য হান্ড্রেড’। আগামী বছরের জুলাই-আগস্টে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট।

আয়োজকরা টুর্নামেন্টের পূর্ণাঙ্গ খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে । যেখানে ইংল্যান্ডের স্থানীয় ও বিদেশি মিলে মোট ৩৩০ জন ক্রিকেটারকে তালিকাবদ্ধ করা হয়েছে। যাদেরকে আগামী রোববার ড্রাফটের মাধ্যমে নেয়া হবে দলে।
চূড়ান্ত তালিকায় দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে রয়েছেন ১১ জন। তারা হলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি ও তাসকিন আহমেদ।
ইংল্যান্ডের সাত শহরের আট দল নিয়ে হবে এই টুর্নামেন্ট। লন্ডন থেকে থাকছে ২টি দল। দলগুলো হলো- বার্মিংহাম ফিনিক্স (এজবাস্টন), লন্ডন স্পিরিট (লর্ডস), ম্যানচেস্টার অরিজিনালস (ওল্ড ট্র্যাফোর্ড), নর্দার্ন সুপারচার্জার্স, ওভাল ইনভিনসিবলস (দ্য ওভাল), সাউদার্ন ব্রেভ (আগাস বোল), ট্রেন্ট রকেটস (ট্রেন্ট ব্রিজ) এবং ওয়েলস ফায়ার (কার্ডিফ)।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews