বরিশাল প্রতিনিধিঃ বরিশালে শনিবার সকাল সাড়ে ৯টায় নগরীর কাশিপুর বাজার সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশায় থাকা নারীসহ দু'জন যাত্রী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- কাশিপুর এলাকার বাসিন্দা হাসেম (৪০) ও এয়ারপোর্ট থানাধীন এলাকার বাসিন্দা আব্দুর রব হাওলাদারের স্ত্রী সালেহা বেগম (৫৫)।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম নিশ্চিত করে জানান, খুলনা থেকে আসা দ্রুতগামী প্রাইভেটকার একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে দু’জন আহত হন। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। প্রাইভেটকারটিসহ চালক মশিউর রহমানকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews