বরিশাল প্রতিনিধি: বরিশালে এক ব্যক্তির কাটা পা উদ্ধার করেছে পুলিশ। নগরীর বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন বাঁধ রোডে পরিত্যক্ত ব্যগের ভেতর থেকে এ পা উদ্ধার করা হয়।
রোববার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে বিচ্ছিন্ন ওই পা উদ্ধার হয় বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানা পুলিশের উপ পরিদর্শক আরাফাত হাসান।
আরাফাত হাসান বলেন, স্থানীয় লোকজন রাতে একটি ব্যাগ পরিত্যক্ত অবস্থায় দেখতে পান। পরে তারা ব্যাগটি খুলে সেটির ভেতর একটি কাটা পা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পাসহ ব্যগটি উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, উদ্ধার হওয়া পা একজন পুরুষ ব্যক্তির। কে বা কারা সেটি এখানে এনে ফেলে রেখে গেছেন তা তদন্ত করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews