বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলীতে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ।
শুক্রবার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের যুগীয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আমতলীর উত্তর ঘোপাখালি এলাকার সফিজ উদ্দিন হাওলাদারের ছেলে মোহাম্মদ নাসির উদ্দিন হাওলাদার (৪৫) ও যুগীয়া এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে ফরহাদ তালুকদার (৪০)।
বরগুনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, তারা দীর্ঘদিন এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলেন। শুক্রবার রাতে তাদের ৬০ হাজার টাকা মূল্যের ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews