‘বিনোদন ডেস্ক: ভারতী সিং কমেডি কুইন । সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি খবরে বলা হয়েছে, চোট পেয়ে শয্যাশায়ী ভারতীয় এই কমেডিয়ান। এরপর থেকে তাকে নিয়ে চিন্তিত তার ভক্তরা।
তবে এই খবর সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছেন ভারতী। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘অনেকে বলছে আমার চোট লেগেছে। আমি নাকি বিছানা থেকে উঠতে পারছি না। এই সব ভুল। যে নিউজ চ্যানেল এই খবর দিয়েছে তাদের বলতে চাই— আরো অনেক খবর আছে। বন্যায় যাদের ঘর ভেঙেছে তাদের দেখান, করোনার খবর দিন, কতজন করোনা থেকে সেরে উঠছেন সেটা জানান। কিন্তু এভাবে আমার প্রেগন্যান্সির সময়ের ছবি দিয়ে ভুয়া খবর দেখানো একদম ঠিক নয়।’
ভক্তদের ধন্যবাদ জানিয়ে ভারতী আরো বলেন, ‘আমাকে আমাকেই ভালোবাসেন। তারা আমার জন্য চিন্তাও করেন। তাই আপনাদের অনেক ভিউস মিলবে। কিন্তু তাই বলে ভুল খবর দেখাবেন না। আর যারা আমার খোঁজ নিয়ে আমায় মেসেজ করেছেন, তাদের অনেক ধন্যবাদ।’
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দোলনা থেকে পরে যাওয়ার একটা ভিডিও শেয়ার করেছিলেন ভারতী। এরপরই মূলত তাকে নিয়ে গুঞ্জনটি চাউর হয়।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews