রাঙামাটি প্রতিনিধি: কথা কাটাকাটির এক পর্যায়ে রাঙামাটি শহরের বনরূপা এলাকায় এক বন্ধু অপর বন্ধু কে ছুরিকাঘাতে হত্যা করেছেন। নিহত বন্ধুর নাম রিয়াজুল হক রাব্বি তবে অভিযুক্ত ওই বন্ধুর নাম জানা যায়নি।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বনরূপা ফরেস্ট রোড থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত রাব্বি বনরূপা এলাকার ব্যবসায়ী মোজাম্মেল হকের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ (শনিবার) ভোর ৫টার দিকে দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি শুরু হলে এক বন্ধু অপর বন্ধুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে রাব্বি নামের যুবক ঘটনাস্থলেই মারা যান। এসময় রাব্বিকে বাঁচাতে গিয়ে ছুরির আঘাতে আহত হন আমির হোসেন নামের এক দারোয়ান।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হাসান জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। যুবকের শরীরে ছুরি দিয়ে আঘাত করার চিহ্ন ছিলো। ধারনা করা হচ্ছে, বিরোধকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে। তদন্ত শেষে ঘটনার রহস্য জানা যাবে।
আইডএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews