আইএনবি নিউজ: ঘূর্ণিঝড় বুলবুল দুর্বল হয়ে পড়েছে। ফলে মংলা-পায়রা সমুদ্রবন্দরসহ উপকূলীয় ৯ জেলায় পূর্বের দেওয়া সতর্কতা ১০ নম্বর থেকে এখন ৩ নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছে।

রোববার সকাল ১০টায় ঘূর্ণিঝড় বুলবুল সম্পর্কে সর্বশেষ বিফ্রিং-এ আবহাওয়াবিদ সামছুদ্দিন আহমেদ এ তথ্য জানান।
এছাড়া নৌ-রুটগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, ঘূর্ণিঝড়টি বর্তমানে খুলনা-বাগেরহাট অঞ্চলে স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। সেজন্য সংকেত গুলো নামিয়ে দিতে বলা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews