হবিগঞ্জ প্রতিনিধি: শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পিঠাবাড়ি এলাকায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামের খতিব উল্লার ছেলে আব্দুল করিম (৬৫) ও একই গ্রামের তাজ উল্লার ছেলে নূর উদ্দিন (৫০)।
স্থানীয়রা জানান, আব্দুল করিম ও নূর উদ্দিন শনিবার সকালে মজলিশপুর গ্রামের পাশের হাওরে পিঠাবাড়ি এলাকায় কৃষি জমিতে কাজ করতে যান। পরে সকাল সাড়ে ৯টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন গিয়ে তাদের মরদেহ বাড়িতে নিয়ে আসেন।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ বলেন, বজ্রপাতে মারা যাওয়া দুইজনের পরিচয় সংগ্রহ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews