আইএনবি ডেস্ক:বঙ্গবাজারে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের তিন সদস্যসহ অন্তত ৮জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। আহতদের ঢামেক এবং বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহতরা হলেন- ফায়ারসার্ভিস কর্মী রবিউল ইসলাম অন্তর (৩০), আতিকুর রহমান রাজন (৩৫), বাকিরা হলে-, নিলয় (৩৫), শাহিন (৪০), রিপন (৪০) রুবেল (৩২), দুলাল মিয়া (৬০)। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে ফায়ারকর্মী মেহেদি হাসান (২৮)।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ৭ জন ঢামেক হাসপাতালে ও একজন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews