বগুড়া প্রতিনিধি: বগুড়ায় দিনদুপুরে মহাসড়কে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার জোড়া কৃষি কলেজের সামনে মঙ্গলবার (৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোজাফ্ফর হোসেন। তিনি বগুড়ার নন্দীগ্রাম উপজেলা সংলগ্ন নাটোরের সিংড়া উপজেলার সুকাশ গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে।
শাজাহানপুর থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, নিহত মোজাফ্ফর হোসেনের সাথে থাকা যাত্রী একজন নারী ও পুরুষ প্রকাশ্যে গুলি করতে দেখেছেন। ঘটনার কারণ উদঘাটনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews