বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বুধবার (২৪ এপ্রিল) সকালে রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি বোতল ও প্লাস্টিকের জিনিস বস্তায় ভরে ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন। বস্তা বড় হওয়ায় তিনি ট্রেনে উঠতে পারছিলেন না। ট্রেন ছেড়ে দিলে তিনি ট্রেনের নিচে পড়ে যান। ওই অবস্থায় তাকে সরকারি আজিজুল হক কলেজ গেট পর্যন্ত ট্রেন নিয়ে যায়।
রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ খাইরুল ইসলাম বলেন, সান্তাহারগামী কলেজ ট্রেনে উঠতে গিয়ে এক ব্যক্তি কাটা পড়ে মারা গেছেন। জানতে পেরেছি তিনি ভবঘুরে ছিলেন। তার পরিচয় এখনো পাওয়া যায়নি। লাশ মর্গে রাখা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews