বগুড়া প্রতিনিধি: বগুড়ায় মায়ের বাড়িতে গলায় ওড়রা পেঁচিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তার নাম শাহরান তারতিলা পামি (৩৭)। তিনি জয়পুরহাট জেলার কালাইয়ের হারুঞ্জা এলাকার শেখ মাহমুদুলের স্ত্রী। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে মালতীনগরে মায়ের বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনের পর ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বগুড়া পুলিশ মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, আমরা জেনেছি পামির স্বামী বগুড়া জেলা কারাগারে রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তবে মৃত্যুর কারণ জানার জন্য লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আইএনবি/বি.ভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews