বগুড়া প্রতিনিধি: বগুড়ায় চাকরিস্থলে যাওয়ার পথে শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় শহরের চারমাথা সংলগ্ন এনার্জি পাম্পের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মতিউর রহমান (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত মতিউর বগুড়া সদরের কালুবালা গ্রামের মহির উদ্দিনের ছেলে। তিনি চারমাথা গোদারপাড়া এলাকায় অবস্থিত বি.জি ল্যাবরেটরিজ নামে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।
জানা গেছে, নিহত মতিউর সকালে অফিসে যাচ্ছিলেন। এর আগে এনার্জি পাম্পের সামনে পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধারে এগিয়ে গেলে মতিউর তাদেরকে জানায় সে সেফওয়ে মোটেলের পেছনে বিজি ল্যাবটেরিজে চাকরি করেন। তিান তাকে সেখানে পৌঁছে দিতে বলেন। তার অফিসের লোকজন মতিউরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম বলেন, কি কারণে এই হত্যাকাণ্ড সেটা এখনও জানা যায়নি। লাশটি মেডিক্যালের মর্গে রাখা আছে। হত্যাকাণ্ডের কারণ উৎঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews