আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্স চলতি সপ্তাহে লকডাউন শিথিল করতে যাচ্ছে। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ জানিয়েছেন নিত্য প্রয়োজনীয় যেসব দোকান গুলো বন্ধ ছিলো তারা আবার চালু করতে পারবে। সেই সাথে এবারের বড়দিনে সবাই পরিবারের সাথে একত্রিত হতে পারবে বলে জানিয়েছেন তিনি।
তবে বার ও রেস্তোরাঁগুলো জানুয়ারির ২০ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। করোনার শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে ২২ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গেছেন ৫০ হাজারের বেশি মানুষ। মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক বার্তায় ম্যাখোঁ বলেন দেশটি এরই মধ্যে দ্বিতীয় তরঙ্গ পার করেছে। বড়দিনকে কেন্দ্র করে ১৫ ডিসেম্বর থেকে লকডাউন শিথিল করা হচ্ছে।
সেই সাথে সাধারণ ভ্রমণ নিষেধাজ্ঞা গুলো প্রত্যাহার করা হবে এবং সিনেমা হলও চালু করা হবে। গেল সোমবার ফ্রান্সে নতুন করে ৪ হাজার ৩৫২ জন করোনা শনাক্ত হয়েছে এবং এই সংখ্যা গেল ২৮ সেপ্টেম্বর থেকে সর্বনিম্ম।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews