কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে মিজানুর রহমান (২৬) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ।
রবিবার রাত ৮টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের পূর্ববাইম্যাখালী এলাকায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। মিজানুর রহমান উপজেলার উজানটিয়া ইউনিয়নের সুতাচোরা এলাকার আশেক এলাহীর ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত ৮টার দিকে ফেসবুক পোস্টে মিজানুর লেখেন, ‘বাবা তোমার কথা রাখতে পারলাম না, জীবন মানে সংগ্রাম, আমি হেরে গেলাম, পারলে ক্ষমা করবেন। স্বপ্নগুলো পূরণ হলোনা’। এরপর ফ্যানের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
পেকুয়া থানার ওসি মো. ওমর হায়দার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews