সিলেট প্রতিনিধি: প্রেমের টানে সিলেটের জৈন্তাপুরে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার গোয়াবাড়ী মুজিবনগর এলাকা থেকে আটক হলেন নাইকো দাস (১৯) নামে এক ভারতীয় তরুণী।
আটক তরুণী ভারতের মেঘালয় রাজ্যের ডাউকী নতুন বস্তি গ্রামের গোপাল দাসের মেয়ে নাইকো দাস (১৯)। তাকে বিএসএফ’র কাছে হস্তান্তর করা হবে।
নাইকো জানায়, ফেসবুকে বাংলাদেশের জৈন্তাপুর উপজেলার নিজপাট উজানীনগর গ্রামের আলা উদ্দিনের ছেলের সঙ্গে পরিচয় ঘটে। এ পরিচয়ের সূত্র ধরে বার্তা আদান প্রদানের এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর প্রেক্ষিতে ওই যুবকের পরামর্শে সে বাংলাদেশে আসে।
নাম প্রকাশে অনিচ্ছুক জৈন্তাপুর রাজবাড়ী ক্যাম্পের কমান্ডার আটকের বিষয় নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভারতীয় নাইকো দাস নামে এক তরুণীকে আটক করা হয়েছে। ভারতীয় এসপিটিলা বিএসএফ ক্যাম্পের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews