আন্তর্জাতিক ডেস্ক: ফিনল্যাণ্ডের মালমীতে অবস্থিত BICC মসজিদ ও মক্তব পরিচালনাকে কেন্দ্র করে এর পরিচালক এফ এম আব্দুল ওয়াদুদের বিরুদ্ধে স্বৈরতান্ত্রিক আচরণ, অর্থ আত্মসাৎ ও মসজিদ দখলের চেষ্টার অভিযোগ তুলে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মুসল্লিরা। গত শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) মসজিদের ভেতর আয়োজিত এক গুরুত্বপূর্ণ মিটিংয়ে পরিচালক আব্দুল ওয়াদুদ বহু বহিরাগত সন্ত্রাসী ও আত্মীয়-স্বজনকে উপস্থিত করে দীর্ঘ বক্তব্যে জানান যে, মূলত টাকা কালেকশনের জন্যই সেখানে জুমুআর নামাজ চালু করা হয়েছিল। দীর্ঘদিন ধরে মুসল্লিদের দেওয়া অনুদান ও তিলে তিলে গড়ে তোলা এই প্রতিষ্ঠানটিকে তিনি মসজিদ হিসেবে অস্বীকার করে শুধুমাত্র নিজের নিয়ন্ত্রিত মক্তব ও পারিবারিক সম্পত্তি হিসেবে প্রতিষ্ঠার নগ্ন চেষ্টা চালান এবং যারা এর পেছনে শ্রম দিয়েছেন সেই পুরনো ভাইদের সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে বের করে দেওয়ার হুমকি দেন।
পোস্টে আরও অভিযোগ করা হয়, প্রতিষ্ঠার শুরু থেকেই নিয়মিত ও অনিয়মিত মুসল্লিদের দেওয়া অর্থেই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসলেও পরিচালক এফ এম আব্দুল ওয়াদুদ সব টাকা তার নিজের একক নিয়ন্ত্রণে থাকা অ্যাকাউন্টে নিয়ে নেন এবং কখনো কাউকে ব্যাংক স্টেটমেন্ট দেখাননি। অর্থের হিসাব বা স্বচ্ছতা জানতে চাইলে তিনি মুসল্লিদের ওপর মানসিক চাপ সৃষ্টি করেন, হেনস্থা করেন এবং মসজিদের ভেতর একটি সন্ত্রাসী বলয় তৈরি করে রাখেন। গত ৫ সেপ্টেম্বর সৃষ্ট সমস্যার সমাধানের লক্ষ্যে আয়োজিত মিটিংয়েও তিনি বহিরাগত ও পরিবারের লোকজনকে দিয়ে সন্ত্রাস সৃষ্টি করেন এবং পরিচালক পুরো বিষয়টি উপভোগ করেন। পাশাপাশি, মসজিদ কেন্দ্রিক হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন রাইট কেড়ে নেওয়া এবং ভাইদের গ্রুপ থেকে বের করে দেওয়ারও তীব্র নিন্দা জানানো হয়।
পরিশেষে জানানো হয়, দ্রুত এ বিষয়ে ক্ষমা না চাওয়া হলে এবং মুসল্লিদের জমানো মসজিদের ফান্ড তাদের জিম্মায় ফিরিয়ে না দিলে ফিনল্যাণ্ডে আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন বলে সতর্ক করেছেন স্থানীয় মুসল্লিরা।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews