জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের একটি গ্রামে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির এক স্কুল ছাত্রীর ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী দশম শ্রেণির ওই ছাত্রীর বাবা থানায় ধর্ষণ মামলা করেছেন। মামলার পরে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে পাঁচবিবি থানার ওসি (তদন্ত) মো.হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত যুবক-পাঁচবিবি উপজেলার পাড়ইল গ্রামের আলম হোসেনের ছেলে মাসুদ রানা (২১)।
থানায় মামলা সূত্রে জানা যায়, ওই ছাত্রী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়াশোনা করে। আসামি মাসুদ রানা তাকে প্রেমের কু-প্রস্তাব দিত। এতে ওই ছাত্রী রাজি না হওয়ায় ক্ষুদ্ধ হয় সে। এক পর্যায়ে গত ১৯ জুন রাত সাড়ে নয়টার দিকে ওই ছাত্রী তার ঘরে পড়তে বসেছিল। তার মা-বাবা দুজনে বাইরে ছিলেন।
এই সুযোগে মাসুদ রানা ওই ছাত্রীর ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ওই ছাত্রী চিৎকার করলে তার মা-বাবা ছুটে আসলে মাসুদ রানা পালিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে পাঁচবিবি থানায় ধর্ষণের মামলা করেন।
পাঁচবিবি থানার (ওসি, তদন্ত) মো.হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদি হয়ে থানায় ধর্ষণের মামলা দায়ের করেছেন। মামলার পর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
ভুক্তভোগী ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছে। মামলাটির তদন্ত করা হচ্ছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews