রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পবা থানা পুলিশ এক প্রতারককে গ্রেফতার করা করেছে । ইমো অ্যাকাউন্টের মেসেঞ্জিংয়ের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে সাড়ে ১১ লাখ টাকা হাতিয়ে নিয়েছে সাইফুল খান শামীম ওরফে জুম্মন খান (৪০) এক প্রতারক।
রোববার রাতে ঢাকার মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জুম্মন মাদারীপুর কালকিনি উপজেলার খাসেরহাটের বজরুসার গ্রামের আজিজুল খান ওরফে আজগর খানের ছেলে।
বর্তমানে ঢাকার মুগদাপাড়ায় বসবাস করেন। জানা গেছে, জুম্মন নিজেকে আমেরিকা প্রবাসী বলে দাবি করেন ও বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসে আগ্রহ প্রকাশ করে পবা থানার এক নারীর সঙ্গে ইমোর মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত জুন মাসে বিয়ে করেন ওই নারীকে। বিয়ের আগে ও পরে তিনি তার কাছ থেকে ব্যবসায়িক সমস্যার কথা বলে এসএ পরিবহনের মাধ্যমে বিভিন্ন সময়ে ১১ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেন।
একসময় ওই নারী জুম্মনের প্রতারণা বুঝতে পেরে পবা থানায় লিখিত অভিযোগ করলে একটি নিয়মিত মামলা হয়। এরপর আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের নির্দেশে পবা থানার একটি টিম এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে ঢাকায় অভিযান চালায়।
পবা থানার ওসি গোলাম মোস্তফা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনা স্বীকার করেছেন। আদালতের মাধ্যমে তাকে সোমবার কারাগারে পাঠানো হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews