নারায়ণগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ইমরান হোসেন রনি (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার সিদ্ধিরগঞ্জ থানায় ঐ তরুণী অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
অভিযুক্ত রনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার ঢ়াড়ীখাল এলাকার মো. মজিবুর রহমানের ছেলে। পেশায় একজন অটোচালক। রনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় বসবাস করে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত রনির অটোতে বিভিন্ন সময় যাতায়াত করার সুবাদে ওই তরুণীর পরিচয় হয়। গত ২ মাস ধরে অভিযুক্ত রনি ভুক্তভোগী তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় শনিবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযুক্ত রনি ওই তরুণীকে ধর্ষণ করে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শরীফ আহমেদ বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews