চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় বুধবার রাত আড়াইটার দিকে শহরের চক্ষু হাসপাতালপাড়ায় ভাড়া বাড়িতে কথিত প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফজলে রাব্বি সোলাইমান (২৪) নামে এক কলেজ শিক্ষার্থী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
ফজলে রাব্বি চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারি গ্রামের টুলু মিয়ার ছেলে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।
পরিবারের সদস্যরা জানান, রাতে হঠাৎ একটি মেয়ে রাব্বীর বাবার ফোনে কল করে জানান রাব্বি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে তারা জানতে পারেন, প্রেমিকার সঙ্গে মনোমালিন্যের কারণে ফোনের ভিডিও কলে এসে আত্মহত্যা করেছেন রাব্বি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, ‘ফজলে রাব্বিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।’
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews