আইএনবি ডেস্ক: রাজধানীর আগারগাঁও লিংক রোডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপের ঘটনায় কাফরুল ও শেরেবাংলা নগর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করেছে। শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) দিবাগত রাত সোয়া ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। তবে ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হেলমেট পরিহিত দুই মোটরসাইকেল আরোহী এসে কার্যালয়ের সামনে দুই থেকে তিন মিনিট অবস্থান করে আশপাশ পর্যবেক্ষণ করে। এর পরপরই তারা দুটি ককটেল নিক্ষেপ করে কাফরুল রোডের দিকে দ্রুত পালিয়ে যায়। নিক্ষিপ্ত ককটেল দুটির মধ্যে একটি তাৎক্ষণিকভাবে বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং অন্য অবিস্ফোরিত ককটেলটি পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিষ্ক্রিয় করে।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি অপরাধীদের সুনির্দিষ্টভাবে শনাক্ত ও গ্রেপ্তার করতে ওই এলাকার সিসিটিভি (CCTV) ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে তদন্ত জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews