আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া এবং তার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ প্রতিরক্ষামূলক বিমান মহড়া সোমবার থেকে চালানোর ঘোষণা দিয়েছে।
রাশিয়া ও বেলারুশের যৌথ মহড়ায় ইউক্রেনে ভয় বিরাজ করছে। পশ্চিমারা আশঙ্কা করছে, কিয়েভে আবারও হামলা জোরদার করতে পারে রাশিয়া।
যদিও মিনস্ক বলেছে, তাদের মহড়া প্রতিরক্ষামূলক। গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করে। এই হামলায় বেলারুশকে ব্যবহার করেছে মস্কো। হামলার আগে বেলারুশের সঙ্গে একাধিক মহড়া চালিয়েছিল রাশিয়া।
মিলিটারি মনিটরিং একটি চ্যানেল সংবাদ প্রকাশ করেছে, নতুন বছরের শুরু থেকে যুদ্ধ হেলিকপ্টারসহ সামরিক পরিবহন প্লেন বেলারুশে আসছে। শুধুমাত্র রবিবার আটটি যুদ্ধবিমান এবং চারটি কার্গো বিমান রাশিয়া থেকে বেলারুশে প্রবেশ করেছে। তবে সংবাদমাধ্যম রয়টার্স বলছে, তারা এই তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews