কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: আমির হোসেন নামে এক মানসিক প্রতিবন্ধী করোনা পজিটিভ রোগী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে উপজেলা জুড়ে আতংক বিরাজ করছে। অসস্তিতে রয়েছে উপজেলা প্রশাসন।
সূত্র জানান, গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী গ্রামের বড়বাড়ি গ্রামের জামাল উদ্দিনের ছেলে মানসিক প্রতিবন্ধী গত ৬ মে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ এসে নমুনা দিয়ে যায়। ১২ মে তার নমুনা পজিটিভ আসে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে হঠাৎ করে আমির হোসেন নিখোঁজ হয়ে যায়। তার বাবা ও আত্বীয়স্বজনা বহু খোঁজা খুজি করেও পাওয়া যাচ্ছে না বলে তার পরিবারের লোকজন জানান।
আমির হোসেনের বাবা জামাল উদ্দিন জানান, আমার ছেলেটার একটু মাথায় সমস্যা আছে। তবে সে কারো ক্ষতি করে না। হঠাৎ করেই সে মাঝে মধ্যে নিখোঁজ হয় পরে আবার বাড়ি ফিরে আসে। তার নমুনা পরীক্ষার পর সে নিখোঁজ হয়। আমরা তাকে খুজছি কিন্ত তাকে কোথাও পাওয়া যাচ্ছে না।
কাপাসিয়া উপজেলা নিবার্হী অফিসার মোসা. ইসমত আরা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ওই রোগী পজিটিভ আসার পর থেকে এখনো পযর্ন্ত নিখোঁজ রয়েছেন। তাকে পাওয়া গেলে হাসপাতালে পাঠিয়ে দেয়া হবে। প্রশাসন যে কোন ভাবেই তাকে খুজছে বের করবে বলে এ প্রতিনিধিকে জানান।
আইএনবি/বি.ভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews