আইএনবি ডেস্ক:রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে ‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে ‘পুলিশ সপ্তাহ-২০২২’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভন থেকে রোববার (২৩ জানুয়ারি) ভার্চুয়ালি যুক্ত হয়ে ‘পুলিশ সপ্তাহ-২০২২’এর উদ্বোধন করেন তিনি।
এ সময় পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পুলিশকে আরও জনবান্ধব হতে হবে। গণতন্ত্রের ধারা সমুন্নত রেখে কাজ করতে হবে।
পাঁচ দিনব্যাপী (২৩-২৭ জানুয়ারি) পুলিশ সপ্তাহের প্রতিটি অনুষ্ঠান যথাযথভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক অনুষ্ঠিত হবে বলে আগেই জানিয়েছে পুলিশ সদর দফতর। পুলিশ সপ্তাহকে ঘিরে রাজধানীর প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহ বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে।
বার্ষিক পুলিশ প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন পুলিশ সুপার মো. ছালেহ উদ্দিন। তার নেতৃত্বে বিভিন্ন কন্টিনজেন্টের পুলিশ সদস্যরা প্যারেডে অংশ নিয়েছেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews