কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আসার শীর্ষ সন্ত্রাসী হুসেন মাঝি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন ।
আজ সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটেছে বলে ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ জানান।
১৪ এপিবিএন’র আওতাধীন ক্যাম্প ১৭তে আরসা সন্ত্রাসী গোষ্ঠী এবং পুলিশের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে আরসার শীর্ষ সন্ত্রাসী হুসেন মাঝি নিহত হন।
ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ওয়াকিটকি, মোবাইল, একাধিক মোবাইলের সিম উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
তিনি জানান, ‘নিহত হুসেন মাঝি একাধিক হত্যা মামলার আসামি। তার অন্য সহযোগী সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews