আইএনবি ডেস্ক:পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ২৩ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসানের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
এর মধ্যে ৩ জন ডিআইজি, ১৮ জন অতিরিক্ত ডিআইজি ও দুজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, কর্মকর্তাদের বিশেষ শাখা (এসবি), শিল্পাঞ্চল পুলিশ, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews