চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরে পুলিশ অভিযান চালিয়ে ১২ জুয়াড়িকে গ্রেফতার করেছে । এসময় তাদের কাছ থেকে নগদ ১১ হাজার ৫০ টাকা এবং জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।
রবিবার (২৮ মে) ভোরে থানার ফলমণ্ডি ইঞ্জিনিয়ার কলোনির ২ নম্বর কক্ষের ভেতর থেকে তাদের গ্রেফতার করা হয়।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির বলেন, জুয়া খেলার খবর পেয়ে সিআরবি পুলিশ ফাঁড়ির এসআই বোরহান উদ্দিন অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews