পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জালটাকার নোটসহ মো. কামাল সিকদার (৫৩) নামে জাল টাকার ব্যবসায়ীকে শনিবার (২৭ আগস্ট) ভোরে গ্রেফতার করেছেন থানা পুলিশ।
গ্রেফতার কামাল সিকদার উপজেলার পূর্ব ধাওয়া গ্রামের মৃত নওয়াব আলী সিকদারের ছেলে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক (ওসি, ডিবি দক্ষিণ) মো. আসলাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে উপজেলার ইকরি ইউনিয়নের আতরখালী গ্রামে জালাল হাওলাদারের বাড়ি থেকে কামালকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার টাকার ৫০টি জালনোট (৫০ হাজার টাকা) জব্দ করা হয়।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমার বিশ্বাস জানান, এ ব্যাপারে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জ্যোতির ময় বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews