চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম পাহাড়তলী এলাকায় মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের অভিযানে ১৮ বোতল ফেনন্সিডিল ও ২ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
সিএমপি সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আলী হোসেন এর দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মির্জা সায়েম মাহমুদ, পিপিএম ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) কামরুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মুহাম্মদ ওসমান গনি এর নেতৃত্বে ২নং বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন সিগন্যাল কলোনী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় মো. আব্দুল হামিদ(৬০) ও শাহনাজ আক্তার প্রকাশ স্বপ্না (৩৮) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে পাহাড়তলী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আইএনবি/বি.ভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews