বিনোদন ডেস্কঃ অঙ্গদ বেদী সাংবাদিকদের সাথে ‘দ্য জ়োয়া ফ্যাক্টর’ ছবি রিলিজ়ের ব্যাপারে একান্ত সাক্ষাৎকারে জানান, ‘দ্য জ়োয়া ফ্যাক্টর’ এখনও পর্যন্ত ভালই রিভিউ পেয়েছে। যত বেশি ব্যবসা, ছবিটার পক্ষে তত ভাল। বিরাট কোহালি-রোহিত শর্মার রেষারেষির বিষয়টা নিয়ে বলেন, যে কোনও টিম গেমেই মতপার্থক্য হয়। ক্রিকেটও তার বাইরে নয়। তবে রোহিত শর্মা কিংবা বিরাট কোহালির মধ্যে রেষারেষি আছে কি না, সে ব্যাপারে মন্তব্য করার আমি কেউ নই। ‘ইনসাইড এজ’, ‘সুরমা’, ‘দ্য জ়োয়া ফ্যাক্টর’... পরপর স্পোর্টসম্যানের চরিত্র করছেন এমন প্রশ্নের উত্তরে বলেন, প্রত্যেকটা চরিত্রই কিন্তু স্বতন্ত্র। স্টোরিলাইনে স্পোর্টস আছে মানেই আমি খেলোয়াড়ের চরিত্রে, এমন তো নয়। এখন স্পোর্টস ফিল্ম তৈরিও হয় বেশি। আর আমার এ রকম একটা ইমেজ তৈরি হয়ে গিয়েছে হয়তো ।
অঙ্গদ বেদী আরও বলেন, আমি তো আর একটানা পজ়িটিভ, নেগেটিভ বা কমেডি রোল করছি না। তাই টাইপকাস্ট হওয়ার ভয় নেই। এখন তো পুরোটাই পারফরম্যান্স-বেসড।
সব প্রচার তো সোনম কপূরকে নিয়ে প্রশ্নের উত্তরে বলেন, সোনমের মতো স্টার ছবিতে থাকলে সেটাই তো হবে। তবে নিজের পারফরম্যান্সে যেন দর্শকের চোখে পড়ি, সেই চেষ্টা আমার সব সময়ে থাকে। ‘পিঙ্ক’, ‘ইনসাইড এজ’ কিংবা ‘টাইগার জিন্দা হ্যায়’তেও আমি সুযোগ পেয়েছিলাম কাজ দেখানোর। কে লিড রোল করছে, কে সাইড রোল— সেটা এখন আর ম্যাটার করে না। ভাল ছবিতে সুযোগ পাওয়াই ভাগ্যের ব্যাপার। ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’-এও তেমনই সুযোগ পেয়েছি।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews