পাবনা প্রতিনিধি: পাবনার আমিনপুর উপজেলায় সোমবার (১৮ মার্চ) রাতে উপজেলার নতুন বাজার কবরস্থানে কবর খুঁড়ে ১৭টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-উর-রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন ।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রাতের কোনো এক সময় কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৯ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে সেহেরি খেয়ে নামাজ পড়ে কবরস্থানে দোয়া করতে গেলে সেখানে কবর খোঁড়া অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এরপর তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews